দীর্ঘ ৩ বছর ২৬ দিন পর আমাদের দেখা। মনে হচ্ছে ২০২১ তে দাঁড়িয়ে পৌঁছে গিয়েছি নব্বই শতকের প্রেমে। যেখানে একবার দেখা হওয়ার সাথে থাকে দীর্ঘ অপেক্ষা। আমাদের তাে দেখা হলাে, এখনাে দেখা হয়নি অসংখ্য প্রেমিক-প্রেমিকার। জানিনা, তাদের কবে দেখা হবে! তবুও তারা আশা নিয়ে আছে, একের পর এক দিন গুনছে, একদিন হয়তাে তাদের দেখা হবে! দুজন আলাদা শহরে, মাঝে অনেক দূরত্ব। তবে জানোনা , এই কঠিন সময়ে আমরা অনেক কিছু শিখে গিয়েছি ! অপেক্ষা করতে, ধৈৰ্য্য রাখতে । যাদের মধ্যে দেখা করা নিয়েই কতাে ঝগড়া হতাে, তাদের আর ঝগড়া হয়না !পরিস্থিতি তাদেরকে অপেক্ষা করতে শিখিয়ে দিয়েছে , বুঝতে শিখিয়েছে। 'দূরত্ব থাকলেও ভালােবাসা বেঁচে থাকে'।
Posts
Showing posts from August, 2021