'১৫ বছর পর সপ্নহিনা ফিরে দেখা' ছেলে : কেমন আছো? মেয়ে : এইতো আছি বেশ; আপনি? ছেলে : দেখতেই তো পাচ্ছো,,। মেয়ে : হুম, বেশ পরিবর্তন হয়েছে গায়ে, মাথার ঝাঁকড়া চুল গুলো পাতলা হয়ে গেছে। ছেলে : তুমিও তো বেশ পরিবর্তন, আগের চেয়েও সুন্দর, সু-গঠন। মেয়ে :এতোদিন পরে চিনতে পেরেছেন কিভাবে? ছেলে :কয়েক সেকেন্ড ভাবছি তাকিয়ে, চিরচেনা মুখটি যে দাড়িয়ে। মেয়ে: সংসারটা কাটছে কেমন? ছেলে: তা আর শুরু করলাম কখন? মেয়ে : (মৃদু হেসে) কি বুঝাতে চান? দেবদাস হয়ে আমাকে অপরাধী বানানোর ভান? ছেলে : বাদ দাও ওসব কথা। বর বুঝি খুব ভালবাসে? আমার চেয়েও সে তোমায় বেশি বুঝে? মেয়ে : এসব জেনে আপনার কি লাভ? বেঁচে আছি এইতো বেশি। কাটছে সময়,যাচ্ছে বছর। আপনি বলুন সংসার টা করেননি কেন? ছেলে: যে চাঁদের হাসি দেখে বাঁধ ভাঙত বারে বারে,যারে বুকের রাজমহলে সুরক্ষিত রেখেছি পূর্ণ করে।যার গায়ের মিষ্টি গন্ধ এখনো সুভাষে জড়ানো,যার হাজারো চিমটি,খামচে আর শত পাগলামি এখনো ভাবায়,যার ঈষৎ নিষ্পাপ মুখটা এখনো জলজ্যান্ত রূপ নেয়।তুমিই বলো তাকে কোথায় ঠেলে অন্যকে নিয়ে সংসার সাজাবো? মেয়ে : 'চোখের কোণে জল' এতই যদি ভালবাসেন তাক...