Posts

Showing posts from April, 2022
  আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে
  একটা সময় পর আমাদের প্রত্যেকের জীবনেই কিছু নতুন সম্পর্ক যােগ হয়। আমরাও সেই সম্পর্ক গুলােকে গুছিয়ে ওঠার তাগিদে পুরােনাে কিছু মুহূর্ত, কিছু মানুষ, আর কিছু সম্পর্ককে হুটহাট জীবন থেকে হেঁটে ফেলি। দূর থেকে ঘটনাটা স্বার্থপরের মত লাগলেও, এটাই হয়তাে এগিয়ে যাওয়া; এটাই হয়তাে স্বাভাবিক।
  সব কথা বলতে নেই সহজ-সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ। তাকে ব্যক্তিত্বহীন মনে করে। এটা চিন্তা করে না যে। সে কতটা আপন ভেবে, বিশ্বাস করে কথাগুলাে বললাে! সরলতাকে দুর্বলতা মনে করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। কখনও আবার সেই কথায় রং চড়িয়ে তার বিরুদ্ধেই। কাজে লাগায়। তখন নিজেকে বড় অসহায় লাগে।। তাই সবাইকে সব কথা বলতে নেই।
  আমি কিছুটা খামখেয়ালি, আড়ালে থাকতে ভালােবাসি, কখনাে দুস্টু, কখনও মিষ্টি, কখনাে বা আমি পাঁজি। আমি কিছুটা অভিমানী,রাগটা আমার বেশী, কখনাে রিক্ত, কখনাে পরিপূর্ণ, কখনাে আবার কষ্টের আধারের নিশি । আমি কিছুটা স্বপ্নবিলাসী, স্বপ্ন দেখতে ভালােবাসি, কখনাে বিচূর্ন, কখনাে বিদুর্ন, তবু মনের জোরে হাসি।
  আমাদের ছাড়াছাড়ি হয়েছে অনেক অনেক বছর, দুজনের দূরত্বের মাপকাঠি দুটো ভিন্ন আদবের শহর। যােগাযােগরা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করা, কারণ কোনাে লাভ বাকি নেই বলে। তুমি আর আমি আজ একদম আলাদাভাবে বাঁচি। আমাদের পৃথিবীগুলাে একে অপরের বিপরীতে বসে। তবুও আমি তােমায় এখনও ছুঁই শব্দ দিয়ে। আমি শব্দ দিয়ে তােমায় ছুঁয়ে বুঝেছি তুমি ভীষণ খারাপ ছিলে তাই আমি ভালাে থাকা কাকে বলে জানি। তােমায় শব্দ দিয়ে ছুঁয়ে বুঝেছি, তুমি খুব ভুল ছিলে বলেই আজ আমি সাধারণ ভিড় নই— যে ভিড় স্লোগান তুলতে জানে না। আমি তােমাকে শব্দ দিয়ে ছুঁই আর বুঝি, তােমার আসা আর যাওয়া দুটোই প্রয়ােজন ছিল— এই ‘আমি’-টাকে প্রতিষ্ঠিত করতে। এই 'আমি'টাকে জন্ম দিতে... এই 'আমি' আমার খুব পছন্দের এই! আমি আমার খুব পছন্দের।।
  আমি মানুষটা ভীষণ অভিমানী। নানা কারণে যেমন অভিমান করতে পারি, অকারণেও করতে পারি । তবে সবার কাছে নয় । আমি ভীষণ জেদী, বদমেজাজি। যখন তখন আর সবসময় ঘ্যানঘ্যান করে লােকের মাথা খেতে পারি। তবে 'সেই লােকটা' নিজের হওয়া বাঞ্ছনীয়। আমি খুব দুঃখবিলাসী। এক-দুবার জিজ্ঞেস করলেই মনখারাপের কথা গুলাে অনর্গল বলে ফেলতে পারি, তবে সবাইকে না। এই আমিটা শুধু তাদের জন্য, যারা আমার মান-অভিমানের খবর রাখে, মানিয়ে নেওয়ার ইচ্ছে রাখে। | আমার সমস্ত জেদ, ঘ্যানঘ্যান করা তােলা থাকে তাদের জন্য যারা আমাকে স্বেচ্ছায় সহ্য করে, | এসবকে ন্যাকামি' বলে ছেড়ে যায়না। আর দুঃখবিলাসী টা!! | ওটা কেবল কাছের মানুষ গুলাের জন্য। সবার জন্য না কিন্তু..