Posts

Showing posts from July, 2022
  ছাইড়া যাওয়ার নিয়ম কানুন বড়ই অদ্ভুত.... যে যাই সে সবটা নিয়া গেলেও পারতো টাইপের অনুভুতি আসে। আবার যাওনের আগে রাইখা দিতেও মন চাই না। রাইখা দিলে কিং সাইজের জয়েন্ট ধরাইয়া ছাইড়া যাওয়ার গল্প শোনাইবো কেডায়। শক্ত কইরা জড়াইয়া ধরার পর হুট কইরা ছাইড়া দিলে সেই ছাড়া ছাড়ির সাথে ভুজুংভাজুং মিশাইয়া নাম দিতাম অভিমান। অভিমানের সাক্ষী সাবুত রাইখা দিতাম না, তবে ধুইয়া দিতাম। তোমারে যখন ফোনে পাইতাম না তোমার মায়ের নাম্বারে মায়া মাইনসের গলা নকল কইরা ফোন দিতাম। তোমার মায়ে না চিনলেও তুমি চিনতা তবুও কথা না বইলা চইলা যাইতা। আবার ফোন দিতাম, তোমার মায়ে গালিগালাজের মাইরে বাপ কইরা দিয়া ফোন কাইট্টা দিতো। সেইডাও এক প্রকার ছাইড়া দেওয়া। গল্প আর উপন্যাসে হেইডারে কয় অবহেলা। তোমার কলেজের বান্ধবীরা জানে তোমার লাইগা কত্তোজনরে ছাইড়া দিছিলাম। তোমারে কখনও জানাই নাই। তোমার পিছের জানালার নিচে যে ভাঙ্গা বারান্দাটা আছে ঐখানে আমার কিছু ছুরি কাচি বেলেট আর আমার ছাইড়া যাওয়া রক্ত আছে। ইচ্ছা হইলে ওদের কাছ থেইকা জাইনা নিও আমার রক্তে শুধু হিমোগ্লোবিন না তুমিও থাকতা। ফাও প্যাচাল পাইড়া আর লাভ কি। বিয়ের জন্য কেনা ৪০ হাজারের বেনারসি গায়ে জ...
তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়া যাইতো। সব কথা তোমারে বলা লাগতো, লিখার মতোন কিছুই পাইতাম না। দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু ছারখার করা দুপুর পাইতাম না। পুরা বিকাল হয়ত তোমার লগে হাঁটা লাগতো, বিকালের বিষাদ পাইতাম না। সারারাত তোমার লগে ফুসফুস কইরা কথা বলা লাগতো, রাত আর আমারে পাইতো কই? তোমারে পেয়ে গেলে আক্ষেপ করার মতোন আর কিছুই থাকতো না, আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো। তোমার দিকে তাকাইলে তোমার চোখেই ডুইবা যাইতাম, পিঙ্ক ফ্লয়েডে আর ডুবা হইতো না। তোমার ভালোবাসা পেয়ে গেলে চায়ের কাপের ভালোবাসা হয়তো একটু কম কম লাগতো। তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না, তখন তখন ছোটখাটো কষ্টগুলা শালার জ্বালায়া মারতো। কাছে থেইকা, তোমার সৌন্দর্য দেইখা ফেললে হয়তো নর্দার্ন লাইটেরেই টর্চলাইট মনে হইতো। তোমার চুমু পেয়ে গেলে খাবারদাবার সব তিতা লাগতো, চিকনা শইলে আরো অপুষ্টিতে ভুগতাম। তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না, তখন জগত সংসার ছারখার হইয়া যাইতে পারতো। তাই তোমারে পেয়ে গেলে আসলেই আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইতো।