যদি আমরা এক নাও হতে পারি,তাও এই সময়গুলো মিথ্যে নয়...। এই রাত। এই জ্যোৎস্না।এই সব কবিতা তো আর মিথ্যে নয়।আমার বাদামি ডায়েরির সব লেখা শুধুমাত্র তোমার জন্য রেখে যাব।...আর এই শব্দগুলোর অর্থ কেবল আমরাই জানব। মাত্র আমরা দু ' জন জানব!
Posts
Showing posts from November, 2020
- Get link
- X
- Other Apps
প্রতিটা মানুষের জীবনেই এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, ভালোবাসবে৷ মাঝরাতে অনলাইনে দেখলে রাগী স্বরে বলবে "তুমি কি ঘুমাইবা না আমি আইডি ডিয়েক্টিভ করে ফেলবো! পরে কিন্তু সারাদিন চিল্লাইলেও আইডি একটিভ করবো না!😃 ব্যস্ত রাস্তা পার হওয়ার সময় সাবধানী স্বরে বলবে " এ্যাইইইই, সাবধানে রাস্তা পার হইয়ো!'🚶♀️🖤 এমন একটা মানুষের ভীষণ দরকার যে কিনা হ্যালো শুনলেই বুঝে ফেলবে মন খারাপ😓 জিজ্ঞেস করবে কি হইসে বলো? কি কারণে মন খারাপ বলো৷ আমি মন ভালো করে দিবো!'🙂💖 হুটহাট ইনবক্সে ছবি পাঠিয়ে বলবে "এ্যাইই দেখো তো আমাকে কেমন লাগছে! সুন্দর লাগছে না?' মাঝেমধ্যে অভিমান করে বলবে " আমি রাগ করেছি! রাগ ভাঙ্গাও।😕 এমন একটা মানুষের সত্যিই ভীষণ দরকার যে কিনা প্রচন্ড মন খারাপের সময় পাশে বসে ভরসা দিয়ে বলবে "চিন্তা করো না আমি আছি! সবসময় থাকবো!'😇🥀 রাস্তায় হাত ধরে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিবে অনেকক্ষণ। তারপর হুট করে বাদাম দেখে চিল্লাইয়া আবদার করে বলবে এইইই, বাদাম খাবো৷ তাড়াতাড়ি বাদাম নাও৷ হুট করে একটা টঙের দোকান দেখে বলবে শুনো না, অনেকদিন চা খাই না৷ পাঁচ টাকা দাম...
- Get link
- X
- Other Apps
যখন তুমি সেক্স ছাড়া কিছুই বোঝনি তখনও আমি ভালোবাসি বলে গেছি.. একবার নয় বারবার বলেছি। তুমি প্রত্যেকবার খুঁজেছ আমার গায়ে ঘামের গন্ধ। আমার শরীরের ভাঁজের মেদ, আমার শরীরের লোমের শিরশিরানি ভাব, দেহের উষ্ণতা ইত্যাদি ইত্যাদি... আমি খুঁজেছি তোমার মাকে কাছে পাওনি বলে একগাদা আমার মাঝের স্নেহ। তোমার মধ্যেকার রুডনেসেও আমি ছেলেমানুষী খুঁজে পেয়েছি। অকথ্য গালাগালিতেও আমি সরলতা খুঁজেছি। তোমার ব্যর্থ প্রেমে আমি কষ্ট খুঁজে আগলে নিতে গেছি। লোভ করেছি আমিও একসাথে হেসে খেলে পথ চলার লোভ। একসাথে বৃষ্টির দিনের ভুট্টা খাওয়ার লোভ। তোমাকে আমার ছেলেবেলা শুনিয়ে নিজের মিল খুঁজে পাওয়ার লোভ। সেখানে তুমি ডাহা ফেল করে গেছ। তুমি শুধুই ভার্জিনিটি লসের কথা ভেবেছ। ভেবেছ কিভাবে বিছানায় ফেলা যায়। কিভাবে ব্রা-এর হুক খুলে আমাকে পুরাতন করে ফেলা যায়। কিভাবে অন্য মেয়ের স্বাদে আমার স্বাদটা অন্যরকম ভাবে নেওয়া যায়। আচ্ছা তুমি না আমাকে ভালোবাসি বলো... এ ভালোবাসা কি শুধুই আফিং খাওয়ার মতো? যদি এ শরীর পুড়ে যায়, ঝলসে যায়, আর কাছে আসবে? আসবে মশারীর তলায় পুড়ে যাওয়া চেহারা দেখতে? তখনও কি আমার দেহের ভাঁজ, বুকের খাঁজ দেখবে? ক্ষত হওয়া, জ...
- Get link
- X
- Other Apps
কেউ রাখেনি খোঁজ, ভিতরে ভিতরে হচ্ছি নিখোঁজ। ভালোই তো আছি ভাবছে সবাই, এইদিক ভিতরে ভিতরে পুড়ছে হৃদয়। কেউ রাখেনি কথা, মরছি আমি শুধুই একা। কেউ দেখেনি আমার নিস্তেজ হওয়া আঁখি, হয়তো মরণের সময় এখনো কিছু বাকি। এই সুন্দর পৃথিবীতে কে না চায় বাঁচিতে? আমিও চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে মরণ কে পরাজয় করিতে। হয়তো সময় টুকু নিমিষেই শেষ হয়ে যাবে, তবুও কিছু না পাওয়া আক্ষেপ ওপারেও কুড়ে কুড়ে খাবে। বিদায় বেলায় ভেঙে দিয়ে যাবো সব অভিমান, অভিযোগের দার গুলো কেটে করবো খান খান। অবহেলার কষ্ট গুলো দিয়ে যাবো যাবো চলো এ জগৎ ছেড়ে তুচ্ছ এ হৃদয় তখন শূণ্যতা নিয়ে বিদায়ের জানান দিবে।
- Get link
- X
- Other Apps
টাকা হলে একদিন আমি ও ভালোবাসা কিনে নিবো। সেদিন তুমি চেয়ে থাকবে 😯 আর অজস্র অশ্রু বিসর্জন দিবে কিন্তু কোন লাভ হবে না।✌ কারণ তুমি দেখিয়ে ছিলে চোখের জ্বল বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়া যায় না😢 টাকা দিয়ে পাওয়া যায় হাজারো ভালোবাসা 💔 তাই আমি ও শক্ত হয়ে গেছি 😶👌 যেদিন টাকা হবে সেদিন ভালোবাসা কিনে নিয়ে ভালোবাসবো ❤💔
- Get link
- X
- Other Apps
আপনি যখন বুঝতে পারবেন,কেউ আপনাকে এড়িয়ে চলছে। তখন আপনিও ঐ মানুষটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার মনে মানুষটার জন্য যত মায়াই থাকুক না কেন,তার সামনে আপনার উপস্থিতিটা জানান দেওয়ার কোন দরকার নেই। এমনকি নিজের শত দুর্বলতাতেও নানান অজুহাতে মানুষটার খোঁজ খবর নিতে যাওয়ার দরকার নেই। আপনার বিশুদ্ধ অনুভুতি গুলো অবশ্যই মূল্যবান। আপনি যার জন্য এই দামী অনুভুতি খরচ করছেন,সে আপনাকে প্রাপ্য সম্মান টুকু না দিয়ে উল্টো আপনাকে অসম্মান দেখিয়ে এড়িয়ে চলছে এটা কখনোই মেনে নেওয়ার মতন হতে পারে না। মনে রাখবেন- নিজের অনুভুতি আর মায়ার দোহাই দিয়ে শত প্রিয় মানুষের কাছেও কখনো নিজেকে ছোট করতে নেই।কারণ,দিনশেষে মানুষ ছাড়াও আপনি টিকে থাকতে পারবেন।কিন্তু আত্মসম্মান ছাড়া আপনি ভালোভাবে বাঁচতেই পারবেন না।
- Get link
- X
- Other Apps
পাশে না থেকেও প্রতিটি মুহূর্তে প্রিয় মানুষটাকে অনুভব করার নামই "লং ডিসটেন্স রিলেশনশিপ" লং ডিসটেন্স রিলেশনশিপে অনেক প্ল্যান করার পর একদিন দেখা হয়। অনেকদিন অপেক্ষা করার পরে আসে সেই মাহেন্দ্রক্ষণ আর সেই দিনটা যেন জীবনের সেরা দিন! এতদিন পরে দেখা, তার হাতটা ধরা💘 তার কাঁধে মাথা রেখে বসে থাকা 💘 যেন জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ❤ তার সাথে একটু দুষ্টামি! 😃 প্রাণভরে তাকে দেখা😄 অনেক দিন পর পর দেখা হলেও কারো প্রতি কারো ভালোবাসা বিন্দুমাত্রও কমে না! এটাই খাঁটি ভালোবাসা! হয়তো বিশেষ দিনগুলোতে একসাথে থাকা হয় না তবুও প্রিয় মানুষটার সাথে কাটানো সময়টা হয় সব থেকে সেরা সময় 💘 দেখা করে এবার বাড়ি ফেরার পালা! তাকে আর যেতে দিতেই ইচ্ছা করে না। তবুও যেতে তো হবেই :) দেখা করে দুইজন দুইজনের রাস্তায় চলে যায় তবে যাওয়ার পথে মনে পড়ে একসাথে কাটানো সেই মূহুর্তগুলোর কথা 💕 ভাবতে ভাবতে যখন চোখে পানি এসে পড়ে, তখন সে মুচকি হেসে বলে, আবার একদিন দেখা হবে 😊
- Get link
- X
- Other Apps
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো। পাহাড়টা, আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কী ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা সে তো আগেই শুনেছো। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘেকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্মান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনেরআগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ-জলে। হঠাৎ, আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ওঠ্ ছুড়ি! তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতো পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থৈ থৈ করছে শত ঝর্ণার জল।
- Get link
- X
- Other Apps
যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাতে পায়ে ধরতে হবে সে সম্পর্ক একবারে চুকিয়ে দেয়াই উচিত নয় কি !! আপনি ম্যাসেজের পর ম্যাসেজ দিয়ে যাবেন আর সে কন্টিনিউয়াসলি আপনার ম্যাসেজ গুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পরে থাকবে।এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ।সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন।একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন।কেনো !! যে আপনাকে ভালোবাসে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না আর যদি ভুলেও যায় তবে সে ঠিক ততোটাই ভালোবাসা দিয়ে সেই গ্যাপটা পূরন করে দেবে।এগুলো আপনি কখনই তাকে বলে বলে শেখাতে পারবেন না।এগুলো মন থেকেই হয়।তাই যে আপনাকে ইগনোর করছে তাকে ঠিক ততোটাই ইগনোর করুন।তার থেকে ঠিক ততোটাই দূরত্ব বজায় রাখুন যতোটা দূরত্বে থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না।যে অবহেলা করে তাকে নয় নিজেকে ভালোবাসুন কারন আপনি অনেক বেশি দামী।