Posts

Showing posts from March, 2022
  যাকে নিয়ে স্বপ্ন দেখেছো, ভবিষ্যতের আকাশ পাতাল করেছো; জীবন থেকে তার বিদায় বেদনাদায়ক। কিন্তু যে চলে যেতে চায়, তাকে জোড় করে ধরে রাখাটা আরো মর্মান্তিক।
  তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো ; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে", তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো। তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস, একদিন আমাদের দেখা হলো তখন; তুমি...
  প্রতিবার পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহত্যাগী হওয়ার মতো জোছনা কি উঠেছে?
  পৃথিবীর সমস্ত প্রেমিকের কাছে সবচেয়ে সুন্দর জিনিসের কথা জানতে চাইলে সবার আগে 'প্রেমিকার হাসি' থাকতো।
  আবেদনময়ীর দেহের প্রতিটি ভাঁজে পদ্য লেখা গদ্য লুকোনো, যা একান্ত প্রেমিক ছাড়া কেউ পড়তে পারেনা।
  পৃথিবীর সমস্ত নেশা একজোড় হয় তার চোখের কাজলে। কপালের কালো টিপ যেন একরাশ পূর্ণতারই সাক্ষী!
কন্যার মায়াবী চোখ আর বাঁকা হাসি আমার হৃদয় ভেদ কইরা আলােড়ন তুললাে। কেউ না দেখলাে, কেউ না জানলাে! শুধু আমি চাইয়া চাইয়া দেখলাম, কি মায়া তার মুখখানায়!
  অস্তিত্বের মিছিলে খোলা দেয়াল নিজেকে প্রকাশ করা খুব বেশি অপরিহার্য না.. রহস্যের আড়ালে রেখে নিজেকে উপস্থাপন করতেই মজা.. নিজের পরিপূর্ণ বিবরণ দিয়ে আর যাই হোক প্রশংসা উসুল করা যায় না আর মানুষও যার সম্পর্কে পুরোপুরিভাবে জেনে যায় তার সম্পর্কে আর কোন আগ্রহ অনুভব করে না.. আগ্রহ বাঁচিয়ে রাখতে হয়, রহস্য জাগিয়ে রাখতে হয়.. এমন কেউ হতে হয়, যে অন্যকারো অবসরের চিন্তার খোরাক হবে.. তাই আজ থেকে নিজেকে রহস্যের আড়ালে লুকিয়ে রাখুন