Posts

Showing posts from May, 2021
 তােমার হাজার স্বপ্ন, আমার বুকে গাথা, পূরণ করতে সঙ্গে থেকে অনেক টা পথ বাকি হাটা।। তুমি ক্লান্ত হলে বলাে আমায় আমার কোল ফাকা,
সত্যি বলতে, আমাদের চোখের নীচের কালাে দাগ, মুখের দাগ বা জন্মদাগগুলাে সৌন্দর্যের সংজ্ঞাটাকে বেঁধে দিতে পারেনা। কে কতটা সুন্দর বা কে কতটা নয়, সেটা নির্ধারণ করার আমরা কারা? এই যে কথায় কথায় "কুৎসিত" , "তােকে মানাচ্ছে না" "একটু ফর্সা হলে আরও ভালাে লাগতাে"  অহেতুক কারাের গায়ে এঁটে দিয়ে কী বােঝাতে চাই আমরা? পারফেক্ট" শব্দটার কী আদৌ কোনাে অস্তিত্ব আছে? জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাইরের সৌন্দর্যটা মাপকাঠি হতে পারেনা, সেখানে দরকার শুধু যােগ্যতা আর এফিসিয়েন্সি। সাজতে ভালােবাসলে অবশ্যই সাজুন। কিন্তু নিজের খুঁতগুলাে ঢাকতে যাবেন না, ভালােবাসুন সেগুলােকে। নিজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, "সৌন্দর্য কিন্তু শুধুই একটা অনুভূতি।"
 বিশ্বাস করুন আপনি বাঁচলেন কী মরলেন এমনকি নিদেনপক্ষে কেমন আছেন সেটা ভাবার মতােও সময় কারাের নেই। যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ সবাই খবর রাখবে। আর যখনই মন জুগিয়ে চলতে পারবেন না, তখনই শুরু হয়ে যাবে সমালােচনা। আর এদিকে আপনি সকাল থেকে রাত অব্দি ভেবে মরছেন যে "লােকে কী ভাববে?" আরে ছাড়ুন তাে! লােকে কী ভাববে সেটাও যদি আপনি ভাবতে বসেন। তাহলে লােকেরা কী করবে? বলতে দিন যার যা বলার আছে। লাইফটা আপনার, সিদ্ধান্তগুলােও আপনার। নিজের জন্য নিজের মতাে করে বাঁচুন। আত্মসম্মান নিয়ে বাঁচুন, তাতে যদি কেউ স্বার্থপর বলে বলতে দিন। সত্যি বলতে দিনের শেষে আমরা সবাই নিজেরটুকু নিয়েই ভাবি। আপনার চারদিকের নেগেটিভিটিগুলােকে কম পাত্তা দিন। নিজের পায়ের মাটিটা শক্ত থাকলে আপনাকে ভেঙে ফেলার জন্য মানুষের সংখ্যাটাও কমে যাবে। আছে |
 ১৬ থেকে ২২এর মধ্যবর্তী সময়টা অনেকটা কঠিন.. বন্ধুবিচ্ছেদ ঘটে, কাছের মানুষ গুলাে ছেড়ে যায়, ভুল মানুষের সাথে প্রেম ভালােবাসা হয়! নিজেদের লক্ষ্যপূরণ, ফ্যামিলি চাপ আমাদের আনন্দ গুলােতে ভাগ বসিয়ে দেয়... এতকিছুর মধ্যেও আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়
দুর্বলতা জানি না জানাে কি না। তুমি যে আমার দুর্বলতা মনের কথা এখনও বলিনি তােমায় , বােঝানোর চেষ্টা করছি যদিও  তুমি আমরা দুর্বলতা আর তুমিই দিলে আঘাত। আঘাত সেরে মুছে উঠেছি যদিও দাগ কি মুছে ফেলা যায়! তোমায়  ভুলে থাকা সম্ভব হবে না যদিও। কারণ জানাে তুমিই জানাে দেখা তাে আমাদের  হবেই এই মন তােমাকে যে সম্পর্ক চায়। সেভাবে হয়তাে বা কখনােই পাবাে না  কিন্তু অন্য সম্পর্ক তাে হবেই | তােমার বলা কথা গুলাে প্রাণে থাকেন আটকিয়ে। দুর্বলতা তুমিই আমার রাখিবাে তোমাকে মনে তে জীবন থেকে শিখেছে অনেক কৃথী , শিখলাম এক নতুন কথা ধাক্কা ছিল দরকার আমার চিরদিন ধরে। মন কে বলছি আগের মতন তােমাকে আর ভাববাে না, যদিও জানি যে এটা সম্ভব হতে অনেক সময় লাগবে আছাে তুমি অনেক দুরে কিন্তু যেখানেই থাকো আমার মনের মধ্যে থাকবে তুমি হয়তাে বা আজীবন সারা জীবন
  যেখানে ভালােবাসার ছিটেফোঁটাও গন্ধ পাইনা, সেদিকে সাধারণত আমি পা বাড়াই না। একা বাঁচবাে তবু ভান করা লােকের ভিড়ে সুখ খুঁজবাে না। চরম দুর্যোগের দিনেও নিজেকে নিজের কাছে ফিরিয়ে দেবাে, তাও হাসিখুশী 'আমি' টাকে কোনাে ভুলভাল জায়গাতে আপােষ করতে দেবাে না। হেরে গেলে নিজেই উঠে দাঁড়াবাে। নিজের নিয়মে বাঁচবাে। জীবন আদতে একটাই, আর নিজের মতাে করে বাঁচতে জানলে একটা জীবনই কাফি। টাকে কোনাে ভুলভাল জায়গার
ছােটবেলায় কাউকে হাসতে দেখলে ভাবতাম সে খুব আনন্দে আছে আর কেউ কাঁদছে মানে তার মনে খুব কষ্ট বা কোনাে কারণে সে দুঃখ পেয়েছে, আজ বড় হয়ে পরিণত বয়সে এসে বুঝলাম হাসির পিছনেও কষ্ট লুকিয়ে থাকে আবার আনন্দেও চোখে জল আসে। কি অদ্ভুত তাই না?