Posts

Showing posts from December, 2020
তোমার ঘরের ভেতরে কি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন বা সমাজের যেই হোক; তাদের ময়লা ফেলার জায়গা করে দেবে? কখনোই দেবে না! তাহলে তাদের মনের ময়লা তোমার মনের ভেতর ফেলার সুযোগ করে দিচ্ছো কেনো
তোমার দু’হাত একে অপরের সাথে ঝগড়া করলে কে হারবে বা জিতবে? কেউ না! কিন্তু হার তোমার নিজের হবে এটা নিশ্চিত, কারণ হাত দুটোই তোমার। তেমনি তোমার সুখ ও দু:খের একে অপরের সাথে ঝগড়ায়, তোমার নিজের হার ছাড়া আর কোনো ফল পাবে না।
 প্রথম ভালবাসা থেকে প্রতারিত হওয়ার পর, আর কাউকে আমরা বিশ্বাস করে উঠতে পারি না! কেউ জীবনে আসতে চাইলেও ভয় হয়!  প্রথমবার প্রতারিত হয়ে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়ে উঠে! বিষন্নতার মাঝে ডুবে যায়!  সবাই পারে না এই বিষন্নতা থেকে বের হয়ে আসতে!! কেউ কেউ আত্নহত্যার পথ বেছে নেয়! প্রথম ভালবাসার পর আমাদের কারো কারো জীবনে আবারো ভালবাসা আসে! তারপর যদি আবারো প্রতারিত হতে হয় তাহলে এই জীবনে আর কাউকে বিশ্বাস করা হয়ে উঠে না! আপনি বলুন মানুষ কয়বার ঠকতে পারে? বারবার যাদের বিশ্বাসে আঘাত আসে সে মানুষ গুলো পাথরের মতো বেঁচে থাকে! তাদের অনুভূতি কাজ করে না! তাদের কান্নাও আসে না!  তবে নিয়তি তাদের কখনো ঠকায় না! দিন শেষে মানুষ গুলোর জীবনে এমন একজন আসে, যে জীবন টা সাজিয়ে দেয়! ভালবাসায় পরিপূর্ণ করে রাখে! ক্ষণিকের কষ্টে তারা সারা জীবন সুখ ভোগ করে!  নিয়তি কিন্তু তাদের অবশ্যই ঠকায়, যারা ভালবাসার নামে ছলনা করে বেড়ায়!