ভালোবাসা প্রকাশের অজুহাতে হাঁটু গেড়ে নত হতে হয় না বরং চোখের মাঝে চোখ রেখে বলতে হয় - ছোট্ট জীবনে আমার বড় সুখ চাই! তুমি কি আমার বড় সুখটা হবে? প্রেম করার অজুহাতে দামী রেষ্টুরেন্টে খাবার খাওয়াতে হয় না বরং পাশাপাশি হেঁটে বলতে হয় - তুমি কি আমার এক কাপ চা'য়ের সারাজীবনের ভাগীদার হবে? জন্মদিনের অজুহাতে ডজনে ডজনে কাঁচের চুড়ি দিতে হয় না বরং কাঁচের মত স্বচ্ছ মনে বলে ফেলতে হয় - তোমার জন্ম না হলে এই জীবনে আমার কি আর ভালোবাসাকে পাওয়া হতো? বিশেষ দিবসে র্যাপিং পেপারে মোড়া উপহারসামগ্রী দিতে হয় না বরং প্রতিটি দিন সম্পর্কের বিশেষ যত্ন নিয়ে বলতে হয় - আমার কাছে আমি ছাড়া তোমাকে দেবার মত আর বিশেষ কিছুই নেই! হীরের আংটি কিংবা হীরের নাকফুল নিয়ে বাগদত্তা বানাতে হয় না বরং বুনোফুল হাতে নিয়ে সরল মনে বলতে হয় - আমি তোমায় রাজপ্রাসাদ দিতে পারবো না তবে বুকের ভিতরের প্রাসাদে সারাজীবন তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবো! বিয়ের নামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে হয় না বরং সাদামাটাভাবেই বিয়েটা সেরে বলতে হয় - ফটোগ্রাফারের ছবি নাই তো কি হয়েছে! ভালোবাসার ফ্রেমে বাঁধাই করবো আমাদের সংসার! দিনের মধ্যে একশতবার ভালোবাসি বলতে হ...
Posts
Showing posts from April, 2020
- Get link
- X
- Other Apps
কোনো এক স্বপ্নকে আশ্রয় করে আমার অবশেষ ঘুমটুকু আমি তোমাকে দিলাম। এই মৃত্যু উপত্যকা আমার দেশ বেশ যদি কোনো মৃত্যুর ডাইরিতে আমি ভালোবাসি লিখতে পারতাম। শেষ বারের মতো তোমার দিকে তাকিয়ে আমি হাসতে হাসতে মরে যেতে পারতাম। সারাজীবন চেয়েছি একটা ভালোবাসার ঘর সারাজীবন চলন্তিকা আমি তোমাকে খুঁজেছি নিজের গভীরে কোনো প্রাচীন দীঘিতে। শেওলা মেখে একটা আস্ত সময় আজকাল বড়ো স্বপ্ন মনে হয়। সত্যি কি কাউকে এমন ভালোবাসা যায় যেখানে মৃত্যুকে খুব ছোট মনে হয়। সত্যি কি কারোর এত কাছে থাকা যায় যেখানে চোখ বন্ধ করলে অনায়াসে চলে আসে প্রেমিকার ঠোঁট। আমি চেয়েছি তাই পেয়েছি চলন্তিকা এই ভালোবাসায় কোনো প্রাপ্তি নেই শুধু স্মৃতি নিয়ে বাকিটুকু বাঁচা। তবু ভালো থাকবো চলন্তিকা আর কিছু নয় শুধু স্মৃতিটুকু আমার হয়ে রইলো। আমার অবশিষ্ট জীবনের প্রার্থনায় আমি চলন্তিকা আমি তোমাকে দেখি। যদি মৃত্যু উপত্যকা আমার দেশ হয় বেশ যদি কোনো ডাইরির শেষ পাতায় আমাকে স্মৃতি লিখতে হয়। তবে আমি তোমার নাম লিখবো একবার শুধু একবার মরবার আগে তোমাকে ভালোবাসি লিখবো❤❤
- Get link
- X
- Other Apps
নিজেকে প্রকাশ করা খুব বেশি অপরিহার্য না.... রহস্যের আড়ালে রেখে নিজেকে উপস্থাপন করতেই মজা..... নিজের পরিপূর্ণ বিবরণ দিয়ে আর যাই হোক প্রশংসা উসুল করা যায় না আর মানুষও যার সম্পর্কে পুরোপুরিভাবে জেনে যায় তার সম্পর্কে আর কোন আগ্রহ অনুভব করে না.... আগ্রহ বাঁচিয়ে রাখতে হয়, রহস্য জাগিয়ে রাখতে হয়.... এমন কেউ হতে হয়, যে অন্যকারো অবসরের চিন্তার খোরাক হবে..... তাই আজ থেকে নিজেকে রহস্যের আড়ালে লুকিয়ে রাখুন
- Get link
- X
- Other Apps
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো। তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে", তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো। তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল হাইকোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস, একদিন আমাদের দেখা হলো তখন; তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?" আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
- Get link
- X
- Other Apps
সারা বিকেল জুড়ে ডায়েরি লিখলাম... মনের আবেগগুলো ডায়েরির পাতায় তুলে রাখলাম... আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবেনা তুমি চিন্তা করো না.. সমাজের টানাপোড়েনে তোমাকে আমি আর টানছি না... ভেবো না.... তুমি আমার হবে বলেও কেন আমার হও নি?? সেই প্রশ্ন করে.... জবাবদিহিতার কাঠগড়ায় আমি তোমাকে আর দাড় করাবো না... তাই আবেগগুলো ডায়েরির পাতায় তুলে রাখছি! মাঝে মাঝে মনে হয় কিছু সম্পর্ক তার সমাপ্তিতেই ভালো... ভালো থেকো ! তোমার জগতে !