অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে
দুজনেই দুজনকে বলবো
অনেকেদিন দেখা হয়নি
এভাবে যাবে দিনের পর দিন
ব্ৎসরের পর বৎসর
তারপর একদিন হয়তো জানা যাবে
বা হয়তো যাবে না
যে তোমার সঙ্গে আমার
আথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না
ব্ৎসরের পর বৎসর
তারপর একদিন হয়তো জানা যাবে
বা হয়তো যাবে না
যে তোমার সঙ্গে আমার
আথবা
আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না

Comments
Post a Comment