আমি যে প্রায়ই নীলে সাজি, ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকি, ওসব মূলত বাহানা।কারণ তোমার ঘরের জানালাটা ওখান থেকে সমান্তরালে দেখা যায়। তোমাকে সবসময় দেখা যায় না, দেখা যায় তোমার ছায়া। ছায়ার হাতে যে বইটা থাকে ওটার রঙিন মলাট না দেখেও আমি বেশ বুঝতে পারি ওটা হুমায়ুনের "অপেক্ষা "।

Comments

Popular posts from this blog