সারা বিকেল জুড়ে ডায়েরি লিখলাম...
মনের আবেগগুলো ডায়েরির পাতায় তুলে রাখলাম...
আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবেনা
তুমি চিন্তা করো না..
সমাজের টানাপোড়েনে তোমাকে আমি আর টানছি না...
ভেবো না....
তুমি আমার হবে বলেও কেন আমার হও নি??
সেই প্রশ্ন করে....
জবাবদিহিতার কাঠগড়ায় আমি তোমাকে আর দাড় করাবো না...
তাই আবেগগুলো ডায়েরির পাতায় তুলে রাখছি!
মাঝে মাঝে মনে হয় কিছু সম্পর্ক তার সমাপ্তিতেই ভালো...
ভালো থেকো ! তোমার জগতে !
Comments
Post a Comment