বিচ্ছেদের পর প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল! তুমি অনেকটা দূরেই দাঁড়িয়ে ছিলে আমার থেকে। এমনকি একটা কথাও বলোনি নিজ থেকে। খুব কষ্ট হচ্ছিল সেদিন।
বড্ড ইচ্ছে করছিল তোমায় জাপটে ধরি শক্ত করে! ঠিক যেমন ভাবে তুমি আগে আমায় জড়িয়ে ধরতে।
কিন্তু পারিনি আমি! পারি নিই! কারণ তুমি যে এক প্রাচীর তুলে রেখেছিলে আমাদের মাঝে। রেখেছিলে বললাম! কি হলো ভুল ধরিয়ে দিলে না যে? আরে বলো বলো ' রেখেছিলাম কি! আজও তো রেখেছি। 'হাহা!
যাইহোক, যা বলছিলাম- সেদিনের সেই অদৃশ্য প্রাচীর ভেদ করে পারিনি ছুঁতে তোমায় আমি। পারি নিই!
আরে! ওমন ভাবে তাকিয়ে আছো যে? রাগ করেছো নাকি? রাগ করোনা, তোমায় দোষারোপ করছি না আমি। তোমার দোষারোপ করার অধিকার টা কোথায় আমার!?
থাক ! তোমায় প্রশ্নের জবাব দিতে হবে না। তবে কি জানো? সেদিন তোমার উপর এক আকাশ অভিমান জমা হয়ে ছিল। আজো আছে! অভিমান বলেছি কিন্তু, রাগ না!
আচ্ছা, তুমি কি রাগ অভিমানের পার্থক্য বোঝো!? চুপ করে আছো যে!? আচ্ছা চুপ করেই থাকো। আমিও তোমাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করবো না!
......... ........ ........
এত কিছু বলেও স্বস্তি পাচ্ছি না কেন আমি!?
শোনো,
আমার কিছু চাওয়া আছে! শুনবে? শুনতে পারছো কি আমায়!?
" আমি সেই প্রাচীর ভেদ করে তোমায় আবার ছুঁতে চাই! তোমায় শক্ত করে জাপটে ধরে তোমার পথে পা মিলিয়ে চলার স্বপ্ন দেখতে চাই আবারো!"
আমার চাওয়াটাই বলে গেলাম প্রিয়, তোমার টা জানতে চাইবো না! শুধু বলবো " যা চেয়েছি চেয়ো না তার ক্ষতিপূরণ"🥀
Comments
Post a Comment