কেউ রাখেনি খোঁজ,
ভিতরে ভিতরে হচ্ছি নিখোঁজ।
ভালোই তো আছি ভাবছে সবাই,
এইদিক ভিতরে ভিতরে পুড়ছে হৃদয়।

কেউ রাখেনি কথা,
মরছি আমি শুধুই একা।
কেউ দেখেনি আমার নিস্তেজ হওয়া আঁখি,
হয়তো মরণের সময় এখনো কিছু বাকি।

এই সুন্দর পৃথিবীতে কে না চায় বাঁচিতে?
আমিও চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে মরণ কে পরাজয় করিতে।

হয়তো সময় টুকু নিমিষেই শেষ হয়ে যাবে,
তবুও কিছু না পাওয়া আক্ষেপ ওপারেও কুড়ে কুড়ে খাবে।

বিদায় বেলায় ভেঙে দিয়ে যাবো সব অভিমান,
অভিযোগের দার গুলো কেটে করবো খান খান।

অবহেলার কষ্ট গুলো দিয়ে যাবো
যাবো চলো এ জগৎ ছেড়ে
তুচ্ছ এ হৃদয় তখন শূণ্যতা নিয়ে বিদায়ের জানান দিবে।

Comments

Popular posts from this blog