প্রথম ভালবাসা থেকে প্রতারিত হওয়ার পর, আর কাউকে আমরা বিশ্বাস করে উঠতে পারি না! কেউ জীবনে আসতে চাইলেও ভয় হয়! 


প্রথমবার প্রতারিত হয়ে নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়ে উঠে! বিষন্নতার মাঝে ডুবে যায়!  সবাই পারে না এই বিষন্নতা থেকে বের হয়ে আসতে!! কেউ কেউ আত্নহত্যার পথ বেছে নেয়!


প্রথম ভালবাসার পর আমাদের কারো কারো জীবনে আবারো ভালবাসা আসে! তারপর যদি আবারো প্রতারিত হতে হয় তাহলে এই জীবনে আর কাউকে বিশ্বাস করা হয়ে উঠে না!


আপনি বলুন মানুষ কয়বার ঠকতে পারে? বারবার যাদের বিশ্বাসে আঘাত আসে সে মানুষ গুলো পাথরের মতো বেঁচে থাকে! তাদের অনুভূতি কাজ করে না! তাদের কান্নাও আসে না! 


তবে নিয়তি তাদের কখনো ঠকায় না! দিন শেষে মানুষ গুলোর জীবনে এমন একজন আসে, যে জীবন টা সাজিয়ে দেয়! ভালবাসায় পরিপূর্ণ করে রাখে! ক্ষণিকের কষ্টে তারা সারা জীবন সুখ ভোগ করে! 


নিয়তি কিন্তু তাদের অবশ্যই ঠকায়, যারা ভালবাসার নামে ছলনা করে বেড়ায়! 


Comments

Popular posts from this blog