সত্যি বলতে, আমাদের চোখের নীচের কালাে দাগ,

মুখের দাগ বা জন্মদাগগুলাে সৌন্দর্যের সংজ্ঞাটাকে

বেঁধে দিতে পারেনা।

কে কতটা সুন্দর বা কে কতটা নয়,

সেটা নির্ধারণ করার আমরা কারা?

এই যে কথায় কথায় "কুৎসিত" , "তােকে মানাচ্ছে না"

"একটু ফর্সা হলে আরও ভালাে লাগতাে"  অহেতুক

কারাের গায়ে এঁটে দিয়ে কী বােঝাতে চাই আমরা?

পারফেক্ট" শব্দটার কী আদৌ কোনাে অস্তিত্ব আছে?

জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাইরের সৌন্দর্যটা

মাপকাঠি হতে পারেনা, সেখানে দরকার শুধু যােগ্যতা

আর এফিসিয়েন্সি।

সাজতে ভালােবাসলে অবশ্যই সাজুন।

কিন্তু নিজের খুঁতগুলাে ঢাকতে যাবেন না,

ভালােবাসুন সেগুলােকে।

নিজের ওপর বিশ্বাস রাখুন।

মনে রাখবেন, "সৌন্দর্য কিন্তু শুধুই একটা অনুভূতি।"





Comments

Popular posts from this blog