বিশ্বাস করুন আপনি বাঁচলেন কী মরলেন এমনকি
নিদেনপক্ষে কেমন আছেন সেটা ভাবার মতােও সময়
কারাের নেই। যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ
সবাই খবর রাখবে। আর যখনই মন জুগিয়ে চলতে
পারবেন না, তখনই শুরু হয়ে যাবে সমালােচনা।
আর এদিকে আপনি সকাল থেকে রাত অব্দি
ভেবে মরছেন যে "লােকে কী ভাববে?" আরে ছাড়ুন তাে!
লােকে কী ভাববে সেটাও যদি আপনি ভাবতে বসেন।
তাহলে লােকেরা কী করবে?
বলতে দিন যার যা বলার আছে।
লাইফটা আপনার, সিদ্ধান্তগুলােও আপনার।
নিজের জন্য নিজের মতাে করে বাঁচুন।
আত্মসম্মান নিয়ে বাঁচুন,
তাতে যদি কেউ স্বার্থপর বলে বলতে দিন।
সত্যি বলতে দিনের শেষে আমরা সবাই
নিজেরটুকু নিয়েই ভাবি।
আপনার চারদিকের নেগেটিভিটিগুলােকে কম পাত্তা দিন।
নিজের পায়ের মাটিটা শক্ত থাকলে আপনাকে
ভেঙে ফেলার জন্য মানুষের সংখ্যাটাও কমে যাবে।
আছে |
Comments
Post a Comment