আমি মানুষটা ভীষণ অভিমানী। নানা কারণে যেমন অভিমান করতে পারি, অকারণেও করতে পারি । তবে সবার কাছে নয় ।
আমি ভীষণ জেদী, বদমেজাজি। যখন তখন আর সবসময় ঘ্যানঘ্যান করে লােকের মাথা খেতে পারি। তবে 'সেই লােকটা' নিজের হওয়া বাঞ্ছনীয়। আমি খুব দুঃখবিলাসী। এক-দুবার জিজ্ঞেস করলেই মনখারাপের কথা গুলাে অনর্গল বলে ফেলতে পারি, তবে সবাইকে না। এই আমিটা শুধু তাদের জন্য, যারা আমার মান-অভিমানের খবর রাখে, মানিয়ে নেওয়ার ইচ্ছে রাখে। | আমার সমস্ত জেদ, ঘ্যানঘ্যান করা তােলা থাকে তাদের জন্য যারা আমাকে স্বেচ্ছায় সহ্য করে, | এসবকে ন্যাকামি' বলে ছেড়ে যায়না। আর দুঃখবিলাসী টা!! | ওটা কেবল কাছের মানুষ গুলাের জন্য। সবার জন্য না কিন্তু..
জীবনটা অন্য রকম। আপনি যাদের কে পাশে চাইবেন, তাদের পাবেন না। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা আপনাকে প্রচুর ভাবে কাছে চায়। কিন্তু আপনি হয়তো সবকিছু বুঝেও তাকে অবহেলা করেন। যদি বুঝতে পারেন যে কেউ আপনাকে প্রচুর ভাবে চায়,প্রচুর সম্মান করে, আপনার খেয়াল রাখে, আপনার সাথে কথা বলতে চায়, তার চাওয়া গুলোর মূল্য দিন।অবহেলা তার জন্য নয়। জীবনে তাকেই আশা করুন যাকে আপনি না, "যে আপনাকে পাশে চায়। তাকে সময় দেন "যে আপনাকে সময় দিতে চায়।তাকে নিয়ে ভাবুন যাকে আপনি না, "যে আপনাকে ভাবে, আপনাকে সম্মান করে। এই "যাকে" বাদ দিয়ে "যে" টাকে খুজুন।"যে"টাকে বুঝুন।দেখবেন আপনার জীবনটা এই "যেই" বদলে দিবে কখনই
Comments
Post a Comment