তোমারে পেয়ে গেলে শালার বিরাট সমস্যা হয়া যাইতো। সব কথা তোমারে বলা লাগতো, লিখার মতোন কিছুই পাইতাম না। দুপুরে হয়তো তোমারে পাইতাম ঠিকই কিন্তু ছারখার করা দুপুর পাইতাম না। পুরা বিকাল হয়ত তোমার লগে হাঁটা লাগতো, বিকালের বিষাদ পাইতাম না। সারারাত তোমার লগে ফুসফুস কইরা কথা বলা লাগতো, রাত আর আমারে পাইতো কই? তোমারে পেয়ে গেলে আক্ষেপ করার মতোন আর কিছুই থাকতো না, আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো। তোমার দিকে তাকাইলে তোমার চোখেই ডুইবা যাইতাম, পিঙ্ক ফ্লয়েডে আর ডুবা হইতো না। তোমার ভালোবাসা পেয়ে গেলে চায়ের কাপের ভালোবাসা হয়তো একটু কম কম লাগতো। তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট পাওয়া হইতো না, তখন তখন ছোটখাটো কষ্টগুলা শালার জ্বালায়া মারতো। কাছে থেইকা, তোমার সৌন্দর্য দেইখা ফেললে হয়তো নর্দার্ন লাইটেরেই টর্চলাইট মনে হইতো। তোমার চুমু পেয়ে গেলে খাবারদাবার সব তিতা লাগতো, চিকনা শইলে আরো অপুষ্টিতে ভুগতাম। তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না, তখন জগত সংসার ছারখার হইয়া যাইতে পারতো। তাই তোমারে পেয়ে গেলে আসলেই আসলেই শালার বিরাট সমস্যা হয়ে যাইতো।

Comments

Popular posts from this blog